পরিবেশ-জলবায়ু
মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ দুপুর পর্যন্ত মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দুপুর ১টার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।
পরিবেশ-জলবায়ু নিয়ে আরও পড়ুন