স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, ফলে এ রোগ ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ৬৯১ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭২ জনে।

অন্যদিকে, একই সময়ে ৬১৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।