সারাবিশ্ব

মাত্র ১৫ মিনিটে গোসল ও শুকানো! জাপানে মানুষের জন্য ওয়াশিং মেশিন উন্মোচন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

মাত্র ১৫ মিনিটে গোসল ও শুকানো! জাপানে মানুষের জন্য ওয়াশিং মেশিন উন্মোচন
ছবি: সংগৃহীত

জাপান আবারও ভবিষ্যৎ প্রযুক্তির বিস্ময় দেখিয়েছে। সম্প্রতি দেশটির সায়েন্স কো. লিমিটেড এমন এক অভিনব যন্ত্র উন্মোচন করেছে, যা মাত্র ১৫ মিনিটে মানুষকে ধুয়ে ও শুকিয়ে দিতে সক্ষম। এই ক্যাপসুল আকৃতির মেশিনের নাম দেওয়া হয়েছে ‘মিরাই নিনগেন সেনতাকুক’।

যন্ত্রটির ভেতরে প্রবেশ করলে এটি শরীরজুড়ে পানির স্প্রে ছিটিয়ে দিয়ে গোসলের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা প্রদান করে। গোসল শেষে এটি দ্রুত শরীর শুকিয়ে দেয়, ফলে তোয়াল বা হ্যান্ড টাওয়েল ব্যবহার করার প্রয়োজন হয় না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষায় এক নতুন যুগের সূচনা করতে পারে, কারণ এটি একসাথে গতি, আরাম এবং দক্ষতা নিশ্চিত করছে।

 

japan-Dhaka Prokah News-28-09-2025.jpg
ছবি: সংগৃহীত

জাপানের উদ্ভাবকরা আশা করছেন, ভবিষ্যতে এই ধরনের হাই-টেক ডিভাইস মানুষের সময় ও শ্রম সাশ্রয় করবে এবং গোসলের অভিজ্ঞতাকে আরও আধুনিক ও সহজ করবে।

সোর্স: এনডিটিভি