সারাবিশ্ব
ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে স্পেন। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত দেশটির সরকারি গেজেটে ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের পদ বিলুপ্ত ঘোষণা করা হয়।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত তেলআবিবে অবস্থিত স্প্যানিশ দূতাবাসের কার্যক্রম একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে পরিচালিত হবে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছিল স্পেন। এর জেরে মাদ্রিদ ও তেলআবিবের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।
গত বছর স্পেন ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় এবং গাজায় যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় দেশটি।
সাম্প্রতিক এই সিদ্ধান্তকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।