সারাবিশ্ব
লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, ঘোষণা ইরানের সামরিক কর্মকর্তার
লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে আঘাত না করা পর্যন্ত ইরান এই যুদ্ধ থেকে সরে আসবে না।
ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমারস হায়দারি এ ঘোষণা দেন। তিনি বলেন, যুদ্ধ কতদিন চলবে তা ইরানের কাছে গুরুত্বপূর্ণ নয়; বরং লক্ষ্য অর্জনই তাদের মূল উদ্দেশ্য।
হায়দারি বলেন, “এই যুদ্ধ কত দিন চলবে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা দীর্ঘদিন ধরে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের লক্ষ্য অর্জন না হওয়া এবং শত্রুকে তার লজ্জাজনক কাজের জন্য অনুতপ্ত না করা পর্যন্ত আমরা এই যুদ্ধ শেষ করব না।”
তিনি আরও দাবি করেন, ইরান অতীতে দীর্ঘমেয়াদি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।
সূত্র: আল-জাজিরা।