সারাবিশ্ব

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়ে ধরা ভারতীয় যুবক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়ে ধরা ভারতীয় যুবক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় রাস্তার পাশে খোলা জায়গায় মলত্যাগ করার সময় এক ভারতীয় যুবককে হাতেনাতে ধরা পড়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুবকটি একটি বাড়ির সামনে খোলা জায়গায় মলত্যাগ করতে বসেন। এ সময় স্থানীয় বাসিন্দা ট্রেন্ট কার্টার তাকে হাতেনাতে দেখেন।

ভিডিওতে দেখা যায়, কার্টার যুবককে বলতে শোনা যায়, “ভাই, আপনি কী করছেন?” যুবক দ্রুত প্যান্ট তুলতে তুলতে জবাব দেন, “আপনি কী বলছেন?”

এরপর কার্টার বলেন, “এটা অস্ট্রেলিয়া। খোলা জায়গায় পায়খানা করবেন না।” যুবক জবাব দেন, “আমি শুধু প্রস্রাব করছি।” কিন্তু কার্টার উত্তেজিত হয়ে যুবককে ‘কুকুর’ বলে ধমক দেন এবং তার পায়ের কাছে মাটি ছুঁড়ে মারেন। পুরো ঘটনার ভিডিও ফেসবুকে শেয়ার করেন কার্টার, ক্যাপশনে লিখেন, “এটা কি স্বাভাবিক?”

অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যে জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। দক্ষিণ অস্ট্রেলিয়ায় নির্দিষ্ট টয়লেট ছাড়া জনসমক্ষে এমন কাজ করলে সর্বোচ্চ ২৫০ ডলার জরিমানা হতে পারে।