জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ জেলার কমিটি স্থগিত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ জেলার কমিটি স্থগিত
ফাইল ছবি

দেশজুড়ে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতটি জেলার আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করেছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটির কার্যক্রম সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুক্রবার (১১ জুলাই) রাতে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা শাখা এবং সংশ্লিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটিগুলোর নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে।

এ ঘোষণার পর চুয়াডাঙ্গায় সংগঠনটির সাবেক নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।