জাতীয়

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৮:৩৭ এএম

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক থাকা ৪০ জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।

এদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে বিষয়টি আজ রোববার প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মস্থল থেকে পলায়ন করায় ইতোমধ্যে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ পরিস্থিতিতে উল্লিখিত ৪০ জন পুলিশ সদস্যের অনুকূলে পূর্বে প্রদত্ত পুলিশ পদক বাতিল করা হলো।

এই পদক্ষেপকে শৃঙ্খলাবিধি কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে দেখা হচ্ছে।