জাতীয়
আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
রবিবার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের প্রেক্ষাপটে দেশের সার্বিক আইনশৃঙ্খলা, অভিযান পরিচালনা এবং সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। আলোচিত প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে—
-
দেশজুড়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি এবং সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণ।
-
চলতি বছরের জুলাই হত্যাকাণ্ডের মামলা সংক্রান্ত রেকর্ড, তদন্ত অগ্রগতি ও দেশে অস্থিরতা সৃষ্টিকারী উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
-
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ প্রতিরোধে আইনগত ও সামাজিক উদ্যোগ।
-
মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
-
শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী কার্যক্রম প্রতিরোধ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর অপতৎপরতা রোধ।
-
গার্মেন্টস ও শিল্পকারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা।
-
শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস, ওষুধ শিল্পে বিশৃঙ্খলা প্রতিরোধ।
-
অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান।
-
সীমান্ত ও পার্বত্য অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা।
-
রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা বজায় রাখা।
-
মা ইলিশ সংরক্ষণ বিষয়ক প্রস্তুতি।
বৈঠকে অংশগ্রহণকারীরা সকল প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করে প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন।