জাতীয়
মাঠপর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করল ইসি
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ জন মাঠ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ জন নির্বাচন কর্মকর্তা ও ২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বদল কার্যকর থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, “জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
উল্লেখ্য, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।