জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড ঘোষিত শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে পাঠানো সর্বশেষ চিঠির উত্তর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে জানি না। তাছাড়া, দিল্লির কাছ থেকে এতো দ্রুত উত্তর আশাও করে না ঢাকা।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনও চাপ নেই। আর ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ সময় ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে তাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি দেয় ঢাকা। কিন্তু সেসব চিঠির কোনো জবাব আসেনি। এবার রায়ের পর তাকে ফেরাতে আবারও চিঠি দেয় ঢাকা।