জাতীয়
নির্বাচনী অভিযোগ জানাতে ১০ কর্মকর্তার সরাসরি নম্বর ও ইমেইল প্রদান ইসির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য প্রদান এবং অভিযোগ গ্রহণের জন্য দেশের ১০টি অঞ্চলের জন্য ১০ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
ইসি জানায়, দায়িত্বপ্রাপ্তরা হলেন—
খুলনা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ (মোবাইল: ০১৭১২৫৯১১৪৪, ইমেইল: khulna.region.complain@ecs.gov.bd)
ফরিদপুর অঞ্চলে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা (মোবাইল: ০১৭১১৩৬৯৯৭৬, ইমেইল: faridpur.region.complain@ecs.gov.bd)
ময়মনসিংহ অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার (মোবাইল ০১৭১২০৪৪১৮৮, ইমেইল: mymensingh.region.complain@ecs.gov.bd)
বরিশাল অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন (মোবাইল:০১৯৩৭৬৩৮০৩৫, ইমেইল: barishal.region.complain@ecs.gov.bd)
সিলেট অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ (মোবাইল: ০১৭১৭২৪৪০৭৮, ইমেইল: sylhet.region.complain@ecs.gov.bd)
ঢাকা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ (মোবাইল: ০১৭১৮৫৬৪৬৩৫, ইমেইল: dhaka.region.complain@ecs.gov.bd)
রংপুর অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ (মোবাইল: ০১৮১৮২৬৮০৮২, ইমেইল: rangpur.region.complain@ecs.gov.bd)
চট্টগ্রাম অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন (মোবাইল: ০১৭১৭৪০৫৫৯৪, ইমেইল: chattogram.region.complain@ecs.gov.bd)
রাজশাহী অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী (মোবাইল: ০১৬৭৬৩২৪৬০৯, ইমেইল: rajshahi.region.complain@ecs.gov.bd)
কুমিল্লা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. ইকরামুল হাসান (মোবাইল: ০১৭৯৭১৮৫১২৩, ইমেইল: cumilla.region.complain@ecs.gov.bd)
এ ছাড়া নির্বাচন কমিশনের দুটি ইমেইলে নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ পাঠানো যাবে (centralcord.complain@ecs.gov.bd, mscentralcord.complain@ecs.gov.bd)