জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফল গত ২১ জানুয়ারি প্রকাশিত হয়। ওই পরীক্ষায় মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। একই সঙ্গে জেলাভিত্তিকভাবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম জেলা থেকে সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা জেলা থেকে ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জ জেলা থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ ও ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৯ জানুয়ারি সারাদেশে একযোগে ১ হাজার ৪০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন...