জাতীয়
সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
বিএনপি সরকার গঠনের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার পর তিনি সৌদি আরবের জেদ্দা শহরের উদ্দেশে রওনা হন।
মূলত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর একটি জরুরি বৈঠকে অংশ নিতেই এই সফর। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।
বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন এবং উদ্ভূত সংকট নিরসনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
এই গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ওআইসির সদস্যভুক্ত একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ পেতে পারেন।
সফর শেষে শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।
জাতীয় নিয়ে আরও পড়ুন