জাতীয়
নারী সদস্যদের আগমনে আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হলে শুরুতেই সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন।
স্পিকার তার বক্তব্যে বলেন, নারী সদস্যদের উপস্থিতিতে সংসদ আজ আরও প্রাণবন্ত ও কালারফুল হয়ে উঠেছে। তাদের অংশগ্রহণে সংসদ যেন পূর্ণতা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নারী সংসদ সদস্যদের অভিনন্দন জানান স্পিকার।
বক্তব্যের এক পর্যায়ে তিনি মোনাজাত পরিচালনার জন্য এবিএম আশরাফ উদ্দিন নিজানকে আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম বাজেট অধিবেশন।
এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।