জাতীয়
জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মিতুর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন। পরে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাইয়ের সংঘাতে আহত হয়ে এখনও চিকিৎসাধীন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।