জাতীয়
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত জুলাইয়ের শহীদদের অসম্মান করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন। তবে সরকারকে ব্যর্থ করতে একটি পক্ষ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেও তাকে ব্যর্থ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল। বর্তমান সময়েও একই ধরনের অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।