জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ভোটকেন্দ্র পরিদর্শনে ইসি সচিব
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
আজ সোমবার (১৭ আগস্ট) ইসি কর্মকর্তারা এ তথ্য জানান।
জানা গেছে, সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্থাপিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট এবং প্রার্থীদের পাওয়া ভোটের ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এরপর সচিবালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে ওই সময়ের মধ্যে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।