জাতীয়

চালকের ভুলেই তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু: বিমান মন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

চালকের ভুলেই তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু: বিমান মন্ত্রী
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যুর ঘটনায় চালকের ভুলকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তের পরই ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।

তিনি জানান, নিহত বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভবিষ্যতে তৃতীয় টার্মিনালসহ বিমানবন্দরের যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী।