রাজনীতি
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে। রোববার (২২ জুন) দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
সোমবার (২৩ জুন) সকালে ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তারের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ডিবি পুলিশ তুহিনকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় নারী-পুরুষ তার পক্ষে প্রতিবাদ জানান এবং তাকে রক্ষা করতে জড়ো হন। পরিস্থিতি সামাল দিতে তুহিন নিজেই উপস্থিত জনতাকে শান্ত থাকতে ও আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা না দিতে অনুরোধ করেন। ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন।
সাবিনা আক্তার তুহিন ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।