রাজনীতি
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ছাত্রদল-যুবদল প্রতিনিধিরা
প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে ছাত্রদল, যুবদল ও বিএনপির একটি প্রতিনিধিদল চীন সফরে রওনা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) তারা ঢাকা ত্যাগ করেন।
জানা গেছে, ৪ থেকে ১৪ জুন পর্যন্ত সফরসূচিতে প্রতিনিধিদলটি চীনের ঐতিহাসিক শহর চংকিং এবং অর্থনৈতিক কেন্দ্র সাংহাই পরিদর্শন করবে। এ সময় তারা দেশটির উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চ পর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
প্রতিনিধিদলে থাকা ছাত্রনেতাদের মধ্যে রয়েছেন- মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মালুম, জহিরুল ইসলাম, এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মো. মঞ্জুরুল আলম।
এছাড়া আরও রয়েছেন- আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ ও জান্নাতুল নওরীন উর্মি।