রাজনীতি
শহীদ সৈকতের বাড়ি থেকে দ্বিতীয় দিনের প্রচারণা শুরু ববি হাজ্জাজের
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ধানের শীষ প্রতীকের কাণ্ডারি ববি হাজ্জাজ দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) শহীদ মাহামুদুর রহমান সৈকতের বাসা থেকে তিনি প্রচারণার কার্যক্রম শুরু করেন।
এসময় শহীদ সৈকতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ববি হাজ্জাজ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, শহীদ মাহামুদুর রহমান সৈকত আমাদের তরুণ সমাজের সাহস, ন্যায়বোধ ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক। তার মতো তরুণদের আত্মত্যাগ আমাদের একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে অনুপ্রেরণা জোগায়।
ববি হাজ্জাজ আরও বলেন, ঢাকা-১৩ আসনের জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং শহীদদের আদর্শ ধারণ করেই তার রাজনৈতিক পথচলা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শহীদ সৈকত ছিলেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র, যিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হন।