রাজনীতি
আন্দালিব পার্থর মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবিঃ সংগৃহিত
ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নবদম্পতির জন্য দোয়া করেন।
গতকাল শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর এমপি হোটেলে গিয়ে পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান পার্থ। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহম্মেদ সুজন এই তথ্য জানিয়েছেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন