রাজনীতি

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা দিলেন ছাত্রদল নেতা ডা. আউয়াল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩১ পিএম

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা দিলেন ছাত্রদল নেতা ডা. আউয়াল
ছবিঃ সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে ২৩ জুন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সহ সভাপতি ডা. আউয়াল। 

আজ রবিবার (২১ জুন) রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। 

'স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে  একাকার', 'নিষিদ্ধ লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান'- স্লোগানে মুখরিত হয় শাহবাগ এলাকা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, জামায়াত-শিবির গিরগিটির ন্যায় রং বদলায়। তাদের দ্বারাই নিষিদ্ধ লীগ পুনর্বাসিত হচ্ছে। বাংলাদেশের সাম্যাবস্থা তাদের সহ্য হয় না। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জামাই আদরে রাখা হয়। বাংলাদেশ তাদের জন্য স্বর্গরাজ্য। যারা মিথ্যা অভিযোগ করছে, তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে। 

এসময় বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল, আশরাফুল-সহ নেতৃবৃন্দ।