সারাদেশ

চট্টগ্রাম পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

চট্টগ্রাম পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার ২২ নভেম্বর রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুই যুবক পুলিশ লাইনসের সামনে তিনটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে দুটি ককটেল সড়কের ওপর বিস্ফোরিত হয়। পরে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

বিস্ফোরণের পর সড়কে পড়ে থাকা অপর ককটেলটি উদ্ধার করে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।