সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, রাতে সার্চলাইটে নজরদারি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম

বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, রাতে সার্চলাইটে নজরদারি
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিনরাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ করে রাতের আঁধারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সার্চলাইটের তীব্র আলোয় সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক যেকোনো চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।

আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরালো করা হয়েছে।

দেশের সীমান্ত সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত রয়েছে।