সারাদেশ
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা নাইম পারভেজ গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজলকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়া রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সদর থানার উপপরিদর্শক অনুজ কুমার সরকার সঙ্গীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে নাইম পারভেজ সজলকে গ্রেপ্তার করেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ অক্টোবর দায়ের করা সদর থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে নাইম পারভেজ সজলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।