সারাদেশ

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার। ছবি: ঢাকাপ্রকাশ

ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এম এ খালেককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভারতে যাওয়ার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গেলে ইমিগ্রেশন পুলিশের নজরে আসেন এম এ খালেক। এ সময় পুলিশের সার্ভারে তাকে কালোতালিকাভুক্ত হিসেবে দেখতে পেয়ে পরিচয় শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার ছেলে আসিফ রেজা সঙ্গে ছিলেন। পরে দুপুর ১টার দিকে এম এ খালেককে মেহেরপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, এম এ খালেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন। তার বাবার নাম মৃত মোজাহার আলী বিশ্বাস। তিনি গাংনী বাজার রোড এলাকার বাসিন্দা।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।