সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারেক রহমান: টুকু (ভিডিও)


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৯ এএম

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারেক রহমান: টুকু (ভিডিও)
ছবি: ঢাকাপ্রকাশ

বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর এলাকাবাসীর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন— ৩১ দফা জাতির সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপস্থাপন করেছেন। তার মধ্যে ১ টি দফাতে মেয়ে ও নারীদের কথা বলা হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে একটি করে ফ্যামেলী কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি মায়েদের নামে থাকবে। যাতে করে মা-বোনেরা সেই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একটি টাকা বা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে। সেটি দিয়ে যাতে সংসার চালাতে পারে সাহায্যে হয় এবং মায়েরা যাতে সংসারে সম্মানিত হয়। মূলত নারীদের সম্মান বৃদ্ধির জন্যেই ফ্যামেলী কার্ডের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।