সারাদেশ

চুয়াডাঙ্গায় বাড়ি ফেরার পথে দুই যুবককে কুপিয়ে জখম, ১ জনকে ঢাকায় রেফার্ড


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৮:৪৪ এএম

চুয়াডাঙ্গায় বাড়ি ফেরার পথে দুই যুবককে কুপিয়ে জখম, ১ জনকে ঢাকায় রেফার্ড
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার শেখপাড়ায় বাড়ি ফেরার পথে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলো,  শেখপাড়ার  শুবল (২৪) এবং একই এলাকার  রাজু (৩৫)। শুবল পেশায় তেলবাহী গাড়ির কর্মী।

জানা যায়, সোমবার দিনগত  রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা। পথে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের মেডিকেল অফিসার  জানান, আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আরেকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।