সারাদেশ

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি
ছবি: সংগৃহীত

টানা চার দিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।

উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমশীতল বাতাস এবং কনকনে ঠান্ডার কারণে তাপমাত্রা ৯–১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। এতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে এবং খেটে খাওয়া মানুষের শীতের দুর্ভোগ বেড়েছে।

পঞ্চগড়ে অন্য এলাকার তুলনায় শীতের শুরু আগেই হয়। জেলা প্রশাসন জানিয়েছে, সরকারিভাবে প্রাপ্ত ৩০ লাখ টাকার অর্থে ইতোমধ্যেই ৮৬৪০ পিছ শীতবস্ত্র ক্রয় ও বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্রের চাহিদা জানানো হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, চলতি মাসের মাঝামাঝি সময় এক বা দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।