সারাদেশ
গোবিন্দগঞ্জে হাত-পা বেধে শ্বাসরোধ করে স্কুল শিক্ষককে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-এ দুবৃর্ত্তরা হাত-পা বেধে শ্বাসরোধ করে শামসুন্নাহার রুমা নামে এক স্কুল শিক্ষককে হত্যা করেছে।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় তার হাত-পা বেধে রাখা ছিল এবং গলায় ওড়না পেচানো ছিল।
শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাষ্টারের কন্যা।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, রুমা স্বামীর সাথে ছাড়াছাড়ির পর এক পুত্র সন্তান নিয়ে বাবার মালিকানাধীন বাসায় বসবাস করছিলেন। পড়াশুনার কারণে তার পুত্র সন্তান বর্তমানে ঢাকায় থাকায় শামসুন্নাহার রুমা একাই বসবাস করছিলেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক জানান, ক্রাইম সিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার সঠিক কারণ জানা যায়নি।