সারাদেশ

দাদি-নাতনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আত্মীয় গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:২৫ এএম

দাদি-নাতনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আত্মীয় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা উন্মোচিত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদ্রাসাছাত্রী নাতনিকে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যা করা হয় এবং বাধা দেওয়ায় তার দাদিকেও প্রাণে মেরে ফেলা হয়। হত্যাকাণ্ডের মূল আসামি তার আত্মীয় শরিফুল ইসলাম।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হত্যায় ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার রাতের দিকে ঈশ্বরদী উপজেলার একটি বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন সুফিয়া বেগম (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার সেতু (১৫)।

বাড়ির উঠানে দাদির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আর বাড়ির পাশে সরিষার ক্ষেতে নাতনির লাশ পাওয়া যায়, যাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে স্বজন ও স্থানীয়রা ধারণা করছেন।