সারাদেশ

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুব্ক পাখি উদ্ধার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুব্ক পাখি উদ্ধার
ছবি: ঢাকাপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুব্ক পাখি উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালী, কলাপাড়া শাখার সদস্যরা।

সোমবার (৯ মার্চ) বিকালে পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। এর আগে (৮ মার্চ) ওই এলাকার বিলকিচ জাহান নামের এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করে প্রাণীকল্যান ওই সংগঠনটির সদস্যদের খবর দেন।

২২.jpg

পাখিটির ডান পাখায় ক্ষত থাকায় তাকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পাখিটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুব্ক বা বাদামী বুবকের চোখ অনেক বড় এবং হলুদ। বড় বড় চোখের কারণে অনেকে পাখিটিকে দেখে ভয় পায়।