সারাদেশ

পরকীয়ার সময় ইউনিয়ন বিএনপি নেতা হাতেনাতে ধরা 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:১৮ এএম

পরকীয়ার সময় ইউনিয়ন বিএনপি নেতা হাতেনাতে ধরা 
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে সাবিনা আক্তার নামে এক প্রেমিকার ঘরে পরকীয়া প্রেমিক বিএনপি নেতা সফিক সিকদারকে আটক করেছে জনতা।  
 
গতকাল সোমবার (০৮ জুন) মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামে দিবাগত রাত ১২টার দিকে ওই নারীর বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে আটক করে বলে জানা গেছে। 

সফিক সিকদার একই ওয়ার্ডের কটামারা গ্রামের রহমান সিকদারের ছেলে। সফিক বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনালিয়া গ্রামের সামান মিয়ার মেয়ে সাবিনা আক্তারের একই এলাকায় বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামীকে ডিভোর্স দিয়ে তিন বছর আগে সৌদিআরব চলে যান। কয়েক মাস আগে তিনি দেশে ফেরেন। এরমধ্যে কটামারা গ্রামের দুই সন্তানের জনক সফিক সিকদারের সঙ্গে সাবিনার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সফিক রাতে সাবিনার বাড়ি আসে। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসলে সোমবার রাতে গোপনে পাহারার ব্যবস্থা করেন। বিষয়টি সফিকের অজানা ছিল। রাত ১১টার দিকে সফিক ওই নারীর ঘরে ঢুকলে স্থানীয় লোকজন রাত ১২টার দিকে বাড়ি ঘেরাও করে তাদের আটক করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও শত শত মানুষ ওই বাড়িতে জমায়েত হন। 

বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান জানান, জনতার হাতে নারী পুরুষ আটকের খবর শুনে ঘটনাস্থলে যান। পরে রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে মীমাংসার পক্রিয়া শুরু হলে তারা চলে আসেন বলে জানান। পরে সফিক ও সাবিনার সম্মতিতে ৫ লাখ টাকার কাবিনে বিয়ের সিদ্ধান্তে তাদের উদ্ধার করেন।

বাঁশতৈল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, সাবিনা ও সফিকের সম্মতিতে পাঁচ লাখ টাকার কাবিনে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে রাত ২টার দিকে আলাউদ্দিন আল আজাদসহ নেতৃবৃন্দ দুজনকেই নিরাপদ স্থানে নিয়ে যান বলে জানান।