সারাদেশ
গোবিন্দগঞ্জে আ.লীগের ‘নৈরাজ্য ঠেকাতে’ বিএনপির বিক্ষোভ মিছিল
ছবিঃ ঢাকা প্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সকল অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে গোবিন্দগঞ্জ উপজেলা পৌর, ইউনিয়ন বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল মৎস্যজীবী দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশ নিয়ে আরও পড়ুন