সারাদেশ
কক্সবাজারে সাগর তীর এলাকা থেকে ৩ অর্ধগলিত লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন সাগর তীর এলাকা থেকে ভাসমান অবস্থায় ৩টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম জানান, গত বুধবার দুপুর ও বিকালের দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন সাগর তীর এলাকা থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত ৩টি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। যেগুলোর অধিকাংশ পচে গেছে বা নষ্ট হয়ে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির হতে পারে। উদ্ধারকৃত লাশগুলোর বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।