সারাদেশ
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা
কুড়িগ্রামের রাজিবপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন রাজিবপুর মডেল প্রেসক্লাব-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (১৬ জুলাই) প্রকাশিত এক স্মারকের মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন মো. জিয়াউর রহমান (জিয়া) এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন।
এ ছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. লিটন সরকার ও মো. কাউসার আহমেদ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, কোষাধ্যক্ষ মো. রাকিব হাসান, আইনবিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান সুমন এবং দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান রতন।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, মো. ওসমান গনি ও মো. শাহরিয়ার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে রাজিবপুরের গণমাধ্যমকে আরও শক্তিশালী, দায়িত্বশীল এবং জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।