জাতীয়

অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম

অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি
ছবি: সংগৃহীত

জেলা পর্যায়ের বিচারকদের জন্য বরাদ্দ করা সরকারি গাড়ি আইন ও বিচার বিভাগের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে আইন ও বিচার বিভাগ।

রোববার (২২ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।