জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য থেকে হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশে আমদানির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে এই মাংসের বাজার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস এখন ঢাকার খাবার টেবিলে পৌঁছানোর সুযোগ রয়েছে। বিশ্বমানের এই গরুর মাংসের গুণগত মানই এর পরিচয় তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।

তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে শুরুতে একটি সহজ পদক্ষেপ নেওয়া যেতে পারে। হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইওয়ার গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হলে পরবর্তী সময়ে বাজারই এর চাহিদা নির্ধারণ করবে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।