বিনোদন

অভিনেতা সোহেল খান মারা গেছেন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম

অভিনেতা সোহেল খান মারা গেছেন
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার মমইনে শুটিং করতে গিয়ে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সোহেল খান। তিনি ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বর্তমানে বগুড়ায় অবস্থান করছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।