সারাদেশ
যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বগুড়ার কাহালু উপজেলায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
শুক্রবার বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর কাহালু জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্ট, মাধব বাঁকা, বিবিরপুকুর, লোহাজল, শেখাহার, ভোলতা, পাইকপাড়া, আটালিয়া, গুন্দিশ্বর, গুলিশারপাড়া, আমবাগান, কালাই ঘোনপাড়া, অন্তাহার, খামারপাড়া, কাজীপাড়া ও বাথই এলাকা।
কাহালু জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো. শাহাদৎ হোসেন জানান, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা প্রয়োজন। এ কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।