সারাদেশ
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
দিনাজপুর জেলায় ৮ লক্ষ গাছের চারা রোপণের অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচি-২৫ শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দিনাজপুর জেলা প্রশাসনের পরিকল্পনা ও দিক নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ৫নং পুটিমারা ইউনিয়ন পরিষদের দলারদরগা-শেরনগর গ্রামের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য সচিব শাহজাহান সিরাজ দুলাল, ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার, গ্রাম্য পুলিশ, জমির মালিকগণ ও এলাকার জনসাধারণ।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলম মিয়া বলেন, আমি আমার ইউনিয়নের জন্য ৭ হাজার মেহগনি গাছের চারা পেয়েছি। এসব গাছের চারা আমি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, সরকারি ও বেসরকারি দপ্তর, খেলার মাঠ ও ঈদগাহ মাঠ সহ সর্বত্র এই চারা রোপণের উদ্যোগ নিয়েছি। এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল জনসাধারণের সহযোগিতা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে আশা করছি।
কর্মসূচি শেষে রাস্তার পাশে গাছের চারা রোপণ ও চারা বিতরণ করা হয়।