সারাদেশ
মহিমাগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মহিমাগঞ্জে ব্র্যাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। ছবি: ঢাকাপ্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্র্যাক কার্যালয়ে এ ক্যাম্পে সাধারণ রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে গাক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ডা. রায়হান রাব্বী চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক তানফির সিদ্দিক, শাখা ব্যবস্থাপক শাহিনুর ইসলাম শাহীন, সেলিম আহমেদ এবং আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা।
এ কর্মসূচির মাধ্যমে রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ছানি অপারেশনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন