সারাদেশ
গোবিন্দগঞ্জে শ্রমিক হত্যার খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
গোবিন্দগঞ্জে শ্রমিক হত্যার খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি: ঢাকাপ্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রীল শ্রমিক জহুরুল ইসলামকে হত্যার খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকাল ৫টায় পৌর শহরে পশ্চিম চারমাথায় ও থানার সামনে এ মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে জহুরুলের খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি করেন। এসময় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লা, নিহতের স্ত্রী শিরিন, কন্যা জেরিন ও জানুফা, রাশেদ প্রমুখ।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে প্রায় ৩০ মিনিট যানচলাচল বন্ধ থাকে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন