সারাদেশ
গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জুলাই) রাতে পৌনে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের মায়ামনি চারমাথা মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাটারী গ্রামের মৃত জরিদুর মিয়ার ছেলে হযরত আলী (৬২) এবং পাবনা জেলার সদর উপজেলার মহেন্দ্রপুর (মহিষগাড়া) গ্রামের আব্দুস ছালামের স্ত্রী শাহানাজ বেগম (৫০)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।