সারাদেশ
গোবিন্দগঞ্জে তরফ কামাল সার্বজনীন বারোয়ারী দূর্গা মন্দিরের অসমাপ্ত কাজের উদ্বোধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল সার্বজনীন বারোয়ারী দুর্গা মন্দিরের অসমাপ্ত কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা ও উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন সাপমারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সাপমারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার মণ্ডল, পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সজিব উদ্দিন, ছাত্রদল নেতা আহসান হাবিব আইউয়াল, নির্বাস মিয়া, সিফাত শেখসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্রী মধুসূদন কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী রতন চন্দ্র শীল, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী শ্যামাপদ কর্মকার, কোষাধ্যক্ষ শ্রী প্রণব কুমার কর্মকার ও সহকারী কোষাধ্যক্ষ শ্রী সাগর কুমার শীল। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে অংশ নেন।