সারাদেশ
গাইবান্ধায় আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান ‘কম্বল দুলু’ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান দুলু ওরফে ‘কম্বল দুলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাজেদুর রহমান ওই এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাজেদুর রহমান দুলুর বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাজীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সারাদেশ নিয়ে আরও পড়ুন