খেলা

পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট আপাতত বিরতির সময় পার করছে। এ সুযোগে দেশের ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যস্ততম ব্যক্তিদের মধ্যে একজন, আমিনুল ইসলাম বুলবুল, পরিবারের সঙ্গে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া গেলেন।

আজ (সোমবার) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করে মেলবোর্নের উদ্দেশে রওনা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

সূত্র জানায়, বুলবুল সপ্তাহখানেকের ছুটি কাটিয়ে দেশে ফেরার পরিকল্পনা করেছেন। গতকাল (শনিবার) বিসিবির অন্যান্য পরিচালকদের খুদে বার্তায় এ বিষয়ে নিজেই তথ্য দিয়েছেন তিনি।

এই সফরের মাধ্যমে বুলবুল মূলত পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং ক্রিকেটের ব্যস্ত সময়সূচি থেকে সাময়িক বিরতি নেবেন।