খেলা

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল
ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ রাতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। জয় পেতে মরিয়া দুই দলই, তবে শক্তির বিচারে ফেভারিট হিসেবে এগিয়ে থাকবে ব্রাজিল।

দলের কোচ কার্লো আনচেলোত্তি তারকায় ভরা একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন। এই ম্যাচে দলে ফিরছেন নেইমার, যিনি ইনজুরি কাটিয়ে প্রস্তুত। একইভাবে রাফিনিয়াও সুস্থ হয়ে উঠেছেন, যা ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগাবে। তবে লুকাস পাকেতাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেছে কোচের।

অন্যদিকে নরওয়েকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এরলিং হালান্ড ও মার্টিন ওডেগোরের মতো বিশ্বমানের ফুটবলারদের নিয়ে গড়া দলটি গ্রুপ পর্ব থেকেই দারুণ পারফরম্যান্স করে আলোচনায় এসেছে। ফলে ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, এডারসন, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

নরওয়ের সম্ভাব্য একাদশ: ওরইয়ান নাইল্যান্ড, মার্কুস হোমগ্রেন পেডারসেন, তোরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আয়ের, ডেভিড উলফ, প্যাট্রিক বার্গ, স্যান্ডার বের্গে, মার্টিন ওডেগোর, আলেকজান্ডার সোরলোথ, এরলিং হালান্ড ও আন্তোনিও নুসা।